Showing posts with label e-Magazine. Show all posts
Showing posts with label e-Magazine. Show all posts

Thursday, December 4, 2014

Paneer Polao

উপকরণ:

চাল(গোবিন্দ ভোগের চাল) – 1 কাপ, সোনা  মুগ  ডাল - 1/4 কাপ, পণীর (Cube করে কাটা)-150 গ্রাম , গোটা গরম মশলা – 2 এলাচ, 1 ইঞ্চি দারুচিনি, 3-4 লবঙ্গ, হলুদ গুড়ো - 1/4 চা চামচ., লবণ -1/2 চা চামচ, চিনি - 4 চা চামচ, মিঠা আতর -1 ড্রপ, গরম মশলা গুড়ো -1 চিমটি (শুষ্ক রোস্ট করা এলাচ, দারুচিনি ও লবঙ্গ একসাথে গুড়ো করুন) , কাটা হিজলি বাদাম-1 টেবিল চামচ, কিশমিশ -5-6 টুকরো, সাদা তেল -2 চা চামচ, ঘি -1 চা চামচ, জল -3 কাপ.

পদ্ধতি:
•   এক ঘন্টার জন্য জলের মধ্যে চাল ও ডাল ভিজিয়ে রাখুন. তারপর জল ঝড়িয়ে এটির সঙ্গে হলুদ গুড়ো মাখিয়ে রেখে দিন।
•   খুব গরম নুন জলে পণীর ১৫ মিনিট ভিজিয়ে রাখুন। তারপর জল ঝড়িয়ে রেখে দিন
•   একটি কাড়াই নিন এবং তেল ঢালুন, তেল গরম হলে গরম মশলা দিন.
•   এটিতে চাল ডাল এর মিশ্রণ যোগ করুন এবং 2 মিনিট এর জন্য রান্না করুন.
•    তারপর কাটা হিজলি বাদাম ও কিশমিশ যোগ করুন. ভাল ভাবে মিশ্রিত করুন.
•    অন্য একটি প্যানে 1/2 চা চামচ ঘি দিয়ে পণীর এর কিউব স্বল্প করে ভাজুন।তাপ থেকে সরিয়ে চাল ডালের মিস্রণ টির সাথে ভালো করে মেশান.
•   একই প্যানে 3 কাপ জল গরম করুন। ফুটে উঠলে পর চিনি ও নুন মেশান.
•   চাল-ডাল মিশ্রণ এর মধ্যে এই গরম জল ঢালুন এবং এটির মধ্যে মিঠা আতর যোগ করুন.
•   ঢাকা দিয়ে কম আঁচে15 মিনিট এটি রান্না করুন.
•   হয়ে গেলে ঢাকনা খুলুন এবং গরম মশলা গুড়ো এবং সামান্য ঘি ছডিয়ে দিন.
এটি গরম গরম পরিবেশন.করুন।


Recipe by +Urmita Ghosh for Jhaalmuri Puja Special 2014



Friday, November 14, 2014

Sandesh

গাজরের সন্দেশ

উপকরণ
১ কাপ কুড়নো গাজর, ১ কাপ কুড়নো ছানা, ১ কাপ মিল্কমেড, ১ কাপ চিনি, ১/২ চামচ এলাচ গুঁড়ো, ২ চামচ ঘি

প্রণালী
প্রথমে কুড়নো গাজর গুলো ঘি তে হাল্কা ভেজে জলটা শুকিয়ে গেলে তাতে কুড়নো ছানা দিয়ে দিতে হবে। কড়াই থেকে সব ছেড়ে এলে মিল্কমেড আর চিনি দিয়ে নাড়তে হবে বেশ কিছুক্ষণ। ভালো করে পাক হলে তাতে এলাচ গুঁড়ো দিয়ে গ্যাস বন্ধ করে রাখতে হবে ২ মিনিট। চৌকো প্লেটে ঘি মাখিয়ে তাতে মিশ্রণ ঢেলে একটু ঠাণ্ডা হলে চৌকো চৌকো করে কেটে পরিবেশন করুন। 

স্ট্রবেরি সন্দেশ 

উপকরণ
২৫০ গ্রাম স্ট্রবেরি,১ ১/২ কাপ চিনি, ১ লিটার দুধ, ক্যালসিয়াম ল্যাকটেট ২ চামচ

প্রণালী
দুধ ভালকরে ফুটে গেলে আধ কাপ জল এ ক্যালসিয়াম ল্যাকটেট গুলে দুধে ঢেলে দিয়ে ছানা কাটিয়ে নিতে হবে । অন্য দিকে স্ট্রবেরি গুলো কে কুচি করে চিনির সাথে মিশিয়ে পেস্ট করে নিয়ে কড়াই তে নাড়তে হবে যতক্ষণ না সিরার মতো ঘন হচ্ছে। এবারে একটা থালা তে ছানার সাথে ভালো করে সেই সিরা টাকে মাখতে হবে ঠিক আটা মাখার মতো। ডো বানিয়ে নিজের পছন্দ মতো আঁকারে বানিয়ে নিতে হবে


Recipe by Ankita Chatterjee for Jhaalmuri Puja Special 2014

Tuesday, November 11, 2014

The Scent of Music


The music was fading out slowly. It was a sufi one. The jockey had a nice collection. You need to be brave and a true music lover to run hindi sufi music in a bar at 930PM. The uncertainty around the real world was slowly gripping in. It’s like that feeling of a flight, just before it lands, the tentativeness of flying just a few feet above the ground, swaying the body trying to balance itself before making it happen. Like holding oneself before the kiss. Or the anticipation before the first touch. At that moment of anticipation and blurred reality, Soham realized the lady on the other table looked familiar to him. He picked up his phone and went to phonebook searching for a name. He paused at a number. Alcohol is making him brave. He stared at the number for a while. He had last called this number 11 years back. Is it still valid? Is she still carrying the same number? Soham Whatsapp-ed “Hi”. After a few tensed seconds, she did pick up her phone.


Soham works as a Sales Manager in a financial organization. He had started his professional career early, while continuing his education in parallel. Like 95% of bongs, he didn’t have a super rich father and hence had a long journey towards success. Possibly because of that, or due to some other reason, he knew the value of hard work unlike many other bongs. He puts in his best effort in search of the invisible corporate ladder, though it often eludes him. He is on travel almost 2 weeks every month. And Soham enjoys the travel. Throughout his career, he has travelled extensively. He knows beautiful exquisite places in remote areas of Eastern states, which you may never find in the Google map. However this is the first time he is visiting Pune.


It took a while to adjust himself with the morning sun. The curtains were having a narrow gap. And the early morning sun took that chance. Before stretching his eyes to see the time, Soham recalled its Sunday. He could enjoy the extra 15 minutes in the extending warmth of the bed. He stretched out his hand with the AC remote and increased the temperature. It was feeling chilly on a July morning. On a reflex, Soham pulled out his smartphone from the side table and gently pressed the power button. New mail, SMS  & Whatsapp messages are showing their traces. However his eyes got stuck at the Whatsapp notification. Hurriedly he sat up straight. And read the conversations from last night again. The emptiness was coming back. Or was it emptiness?


Soham reached the CCD half an hour earlier than he had planned, as he got a smooth ride without much traffic. Also he didn’t want to take a chance today. It was getting cloudy. It might rain today in the evening.


His flight is at 7:45 PM. Since this place is quite close to the airport, he could easily stay here for two and a half hours. Whenever
Soham goes to any of these coffee shops, the most dreaded part is ordering a cup of coffee. There are so many options to choose from. Wish life was like that. Ordering a cup of coffee and lazily finishing it off took 20 more minutes. 10 more minutes to kill. The anticipation is coming back. Outside it has started to drizzle again. From his seat, he could view the entrance. An old tree had one of its branch hanging over the gate. The green tone had become richer with the raindrops. The music playing in the cafe was a known one, but Soham was not concentrating on the lyrics. The sound of rain was seeping into the music. And the known lyrics was becoming unknown. The old memories were invading his consciousness. A mesmerizing numbness was sinking in. The words, spoken and the unspoken ones, from seemingly some other universe were crowding his memory. The sequence of many events were getting garbled. Which one happened earlier and which one was an afterthought? Why did he say that at that moment? Was it immaturity? Would he have reacted differently today?


Amidst this semi-consciousness, suddenly
Soham heard a familiar voice after 11 years: “kotokhon wait korchis?” Sahana is standing right across the table. The raindrops have added pearls in her hair. Just like 2003.

Story composed by Shree Chowdhury for Jhaalmuri Puja Special 2014

Sunday, November 9, 2014

ভালোবাসা খারাপবাসা

হোস্টেলের ঘরে বসে জানলা দিয়ে একটা বড় আকাশের দিকে তাকিয়ে থাকতে থাকতে নিহারের মনটা ভীষণ খারাপ হয়ে গেলো। আজ সকালবেলাই ও ঠিক করেছিল অতনুর সাথে ও আর কোন সম্পর্ক রাখবেনা। অতনু যে শুধু ওকে বোঝেনা তাইনা, অতনু ওকে কতটা ভালবাসে তার ওপরও সন্দেহ হতে শুরু করেছিল। কিন্তু এখন আবার মনে হচ্ছে অতনুকে ছেড়ে থাকাও নিহারের পক্ষে সম্ভব নয়।


অতনুর সাথে নিহারের এক আকাশ পার্থক্য। অতনুর আর নিহারের কোনোদিন কোন ব্যাপারে মতের মিল হয়ে না। কেন যে ওরা কাছাকাছি এসেছিল, কেন যে ওরা পরস্পরকে ভালবেসেছিল, সেটাও একটা বড় জিজ্ঞাসা নিহারের কাছে। অথচ ওদের ভালোবাসার বয়েস পাঁচ বছর। আর সম্পর্কের বয়েস বোধহয় হিসাব করা যাবেনা, নিহার ভুলেই গেছে কবে ওর অতনুর সাথে পরিচয়ের শুরু।



গত তিন মাস অতনু নিহারকে একটাও ফোন করেনি, এমনকি নববর্ষ, ভালেন্তাইন'স ডে কোন কিছুর শুভেচ্ছা জানায়নি। নিহার চিঠি লিখেছিল কয়েকটা, উত্তর আসেনি। ফোন করতে পারেনি, কারন ওদের ফোন নেই। ভেবেছিলো আকাশকে একটা ফোন করে জানতে চাইবে কি হয়েছে অতনুর। কিন্তু অতনু পছন্দ করেনা ওদের সম্পর্কের সম্বন্ধে কেউ জানুক। সত্যিই তো, এই গত পাঁচ বছরে কেউ জানেনি ওদের সম্পর্কের কথা। কেউনা, এমনকি মিনাও না। যে মিনাকে নিহার ওর সমস্ত কথা না বলে সস্তি পায়না, সেই মিনাও না। সবাই জানে ওরা 'just' বন্ধু। অবশ্য ওরা 'just' বন্ধুই তো, শুধু বন্ধু কখন বঁধু হয়ে গেছে বোঝা যায়নি। না নিহার ভাবতেই পারেনা ওর জীবন অতনুকে ছাড়া, অথচ অতনু কেন আজকের দিনেও একটা ফোন করছে না? আজ যে বড্ড স্পেশাল দিন। কোন বছর তো এরকম হয়না! আজকের দিনেই নিহার ওর জীবনের সব থেকে সুন্দর, সব থেকে দামী উপহারটা পেয়েছিল - অতনুকে। আজ ওদের anniversary , আজ নিহারের জন্মদিন। তবে কি অতনু নিহারকে ভুলে গেছে?



ভীষণ কান্না পাছে আজ, কিন্তু তপতি আর রানু ঘরেই আছে। কাল একটা ক্লাস টেস্ট আছে তাই সব মন দিয়ে পরছে। আর নিহারের সামনে খোলা বইয়ের প্রতিটা অক্ষর মাঝে মাঝেই ঝাপসা হয়ে যাছে। না নিহার কাঁদবে না, কেন কাঁদবে ও অতনুর জন্য? যে ওকে এতদিন ভুলে থাকতে পারে!


Friday, November 7, 2014

Hattrick

He had been just hit for two consecutive sixes....the ball seemed to betray him...he looked at it with a expectant face...as a friend would do to another at a time of crisis..wouldn`t say a word but expect the friend to just understand...pick up and come forward. He wasn`t sure if cricket balls behaved that way!! Seemingly not when the going flow is up against you , pushing you , testing you, mocking you. He just wished the ball would land as he wanted, turn as he would envisage and the batsman would make the mistake he prayed for!!

He was Rajat. The newbie in the team.People were not surprised, they kind of expected him to get beaten like this, the look of ..`see I told you’ lurking in the face of Sekhar, his captain ,who looked at Ashim sir after each six . He didn`t miss the glance exchanged between them. Ashim sir`s look said it all, he wanted Rajat to just do it, to just take a few wickets, to just repay the faith he had shown on him.

4 balls in in his 2nd over were left, the first over was hit for 7 runs broken up into a four, 3 dot balls, a double and a single. Not bad , he had thought considering the raging bats of Dinesh and Mithun. The over before his , bowled by Raja, had gone for 12 runs and seemingly 7 runs seemed nothing out of place. He was surprised to see the cold shoulder given by Sekhar to him after he finished his, he didn’t say anything, but Rajat could feel it. He had gone  back to the boundary line and tried to get back his attention on the game. He needed to watch closely, very closely for any weakness in the batsmen, any small clue of uneasiness that they would show and he thought that he had found something. Dinesh swayed his bat at an uppish delivery by Raja and in the next , rode his luck as the ball missed the stumps by inches, there was no footwork.

He also thought that Dinesh was getting a little restless with each dot ball. He prayed that he should get the next over. Sekhar tossed the ball to Satya, the off spinner and Rajat thought he`d better get down to the ropes. Satya and Sekhar had a small chat and Rajat was called, Sekhar tossed the ball to him and gave him a look of ‘you better do it’. He got the over he wanted and though he came in confidently, he was whacked for two straight sixes by Dinesh. Both times lofted straight over mid on. He had to do something, this over would define him, his confidence, his self. It was not just about wickets....it was more...it was not just about this match....it was his match. He wanted to make a mark. He had worked on it ,risen mornings, toiled hard and he wouldn`t just let it go.  

They were playing the annual inter club cricket, the winters had set and the action had begun. He hadn`t expected to be in the team in the first place. But he had made it riding on some of his feats in the opening matches. Those were league matches and now they were playing the semi final of this big tournament. There were some India players in action too, some Ranji players in most of the clubs. Sekhar was a permanent fixture of Bengal`s Ranji team and was touted to get into the big league in the next series. Ashim sir had insisted on playing him and was proved right in the very first match against Dhakuria club. He had taken 3 wickets, all bowled. The ball had turned sharply each time taking the batsmen by surprise. He knew he could turn the ball and make it tough for batsmen.

Sunday, October 19, 2014

একটি কথা


অবেলা বেলায় বসি ভাবি একেলা
অলীক কল্পনা যারা ছিল​,
তারাই কি আমার একার কবিতা|
জীবনে চলার পথ সীমানায় আসি
অশান্ত অপূর্ণ বক্ষে
শুধু মনে পরে একটী কথা
বেদনা ভরা একটী গানের কলি,
শিরায উপশিরায লাগে দোলা  
যদিও সে দোলায় লাগে ব্যথা
যৌবন প্রারম্ভে যা একদিন
মনে এনেছিল  আশার সুর,
অস্তমিত সুর্য অস্ত রাগে,
নদীজলে প্রতিফলিত তারই ছবি কেন আজ
স্তূপীকৃত কালো পাথরের চূড়া
মনের কোণে একটু একটু করে
সযত্নে জমানো আমার স্বপ্নরা,
আজ কেন মনে আনে শূন্যতা
বারে বারে কেন তবে মনকে জানায়
জীবনের অনাকাঙ্খিত বিফলতা|


Composed by +Urmita Ghosh for Jhaalmuri Puja Special 2014


                                                    

গতানুগতিক

  ১
কাশফুল মাখা যে রোদ পড়ে আসা বিকেলে,
হাঁটা পথে মাথা নিচু চলে গেছো বহুদূর---
সেখান থেকে বেঁকে গ্যাছে আমার ছোটবেলা,
ট্রামের শব্দ নিভে এলে এখনও রাতে একাকী দাঁড়াই বারান্দায়,
আর অকাল শিশিরে ভিজে যায় নবান্নের ধান,
যে ফসল কাটা হবে না কোনদিন 
তার মায়ায় ভরে ওঠে দিগন্তের ভাতের থালা।

২
ফাঁকা বালিয়াড়িতে মেঘ করে আসে 
রোলের দোকান জুড়ে নামে উৎসবের সন্ধ্যে,
আমিও ঘুমিয়ে পড়ি ক্লান্ত মদ্যপ এক,
কাশ ফুল পড়ে থাকে রোদজ্বলা বিকেলে,
আমিও অসহায় ফেরাতে পারিনি তাকে




Composed by Amlan Dutta for Jhaalmuri Puja Special 2014


Wednesday, October 15, 2014

Kabbo Kotha - Poetry contest



Jhaalmuri Presents Kabbo Kotha - a poetry contest


1. Mail your poems to thejhaalmurigang@gmail.com
2. Entries to be submitted by 25th October 2014
3. Multiple Entries Accepted from which one shall be selected for contest
4. Medium of expression shall be in Bengali/English.
5. Fabulous prizes to be won.
6. The best poems shall be featured in the Poetry Special Issue of Jhaalmuri.


Monday, October 13, 2014

প্রহেলিকা


মুহূর্ত ছিল ব্যাকুল, দিন ছিল চঞ্চল আর মন ছিল স্থবির, যখন তোমায় দেখেছিলাম। পথের যে বাঁকের পরে মনে হয় যে শেষ সীমানার শুরু, তারই কোন এক প্রান্তে অদৃষ্টের মত আত্মগোপন করে ছিল এই অধ্যায়। মন বলেছিল শিশির ভেজা ঘাসের চাদর  ছড়িয়ে যে পাহাড়পুঞ্জ চিরন্তন সত্যের মত শহরকে জড়িয়ে রেখেছে সে শহরেই সম্ভব তোমায় খুঁজে পাওয়া।


হাসি ছিল, অভিমান ছিল, সুযোগ ছিল, মনোযোগ ছিল, রাত জাগা ছিল, রাঙা ভোর ছিল, ব্যাথা ছিল, হারিয়ে যাওয়া ছিল, হারিয়ে গিয়ে খুঁজে পাওয়া ছিল, গানের সুর ছিল, সুরের গান ছিল, প্রান ছিল এবং সর্বোপরি তুমি ছিলে। এখন প্রশ্নটা হল তুমি কে?


সেদিন যখন নরম মনের আলোতে তোমায় দেখেছিলাম, নীল আকাশের নীচে হাল্কা মেঘের আস্তরণে, তখন  তুমি বলেছিলে যে তুমিই আমার জীবনের একমাত্র সত্য। যে সত্য সময়ের সাথে হারিয়ে যায়না। যে সত্য কোনও গাঁথায় বন্দী হয় না, যে সত্যের কোনও মাপকাঠি নেই। প্রহেলিকার অন্তরালে তুমি নিজেকে আবৃত করে রেখেছিলে। ভোরের যে মুহূর্তে মন রাতের স্বপ্নকে বিদায় দেয়, সেই বিদায়ের সুর তুমি ধরতে। আমি কর্মব্যাস্ত দিনে, জীবনের নিয়মে, যখন প্রয়োজনীয়তাকে লক্ষ্য বলে বুঝতাম এবং লক্ষ্যে পৌঁছোবার নানান চেষ্টা করতাম, তখন তুমি তোমার স্নিগ্ধ দৃষ্টি দিয়ে আমাকে ছুঁয়ে যেতে। তোমার ছোঁয়ায় অর্থ ছিল, উৎসাহ ছিল, ইচ্ছে ছিল, উদ্দীপনা ছিল এবং সর্বোপরি তোমার উপস্থিতি ছিল। আবার সেই প্রশ্ন, তুমি কে?



মন খারাপের রাতে তুমি তোমার মনের ছায়ায় আমার মনকে আশ্রয় দিতে।  চিরন্তন না পাওয়ার ব্যাথাকে তুমি তোমার প্রতিশ্রুতি দিয়ে উদ্দেশ্য দিতে।  যে উদ্দেশ্যে পৌঁছতে গেলে লাগে সময়, লাগে মিলন সুর, লাগে সুরের মিলন, লাগে অর্থ, লাগে বিশ্বাস এবং সর্বোপরি তোমায় লাগে। তবে প্রশ্নটা থেকেই যায়, তুমি কে?



এখন উত্তরের পালা। জীবন নামক যাত্রার বিভিন্ন অধ্যায় থেকে যে প্রশ্ন সঞ্চয় করেছি, যাকে ইংরিজিতে বলে "experience", সেই সব প্রশ্নের মুল প্রশ্ন একটাই। যে প্রশ্ন আমার পরিচয়কে বারবার সমাজের কাছে, আমার কাছে এবং সর্বোপরি তোমার কাছে স্থাপনা করে। তোমাকে খুঁজে পেয়েছি আমি বিখ্যাত ঔপন্যাসিকদের নামকরা নভেলে বা কোনও বিখ্যাত বক্তার বক্তৃতায় বা হারু চাষির কুঁড়েঘরে।


যখন উৎসবের কোলাহল মুখর সন্ধ্যায় মন প্রানের মিলন সুর বাজছে, তখন আমি আর তুমি আমাদের ছোট্ট নীড়ে সবার অজান্তে কোন সত্যের রচনা করতাম যার মানে বন্দী থাকত আমার চোখে আর তোমার মনে।


তুমি অবিনশ্বর এবং অসীমের অংশিদার, তুমি মুহূর্ত, তুমি স্মৃতি, তুমি বাসনা, তুমি ঘরণী, তুমি স্রষ্টা, তুমি সৃষ্টি, তুমি দ্রষ্টা, তুমি দৃষ্টি এবং সর্বোপরি তুমি হলে আমার একমাত্র পরিচয়, আমার প্রেম।


Composed by Tamojit Chakraborty for Jhaalmuri Puja Special 2014

Sunday, October 12, 2014

Saturday, October 11, 2014

হঠাৎ সময়

হাওয়া মেঘ 
কথা  দাও,
আসবে  বলো
বৃষ্টি  শেষ, 
ভিজজে মাটি  
আলোয়ে ভেজা 
স্বপ্ন , কেমন !

নীরব  মন -
আকুল  পলাশ 
ফুল  জোছনা ;
ভয়ের  সাথে  
তোমায়  চুমু .

আছ ভালো ?
কাছে -দুরে 
বলতে  পারা 
বদলে  যাওয়া  
হাতে -পায়ে 
মিলিয়ে  যায়

সহজ  অঙ্ক 
সমান -সমান, 
যোগ  গুণ 
ভাগ -
আলতো  কামড় !

বিষের দাঁত -
আঁচড়  দাগ 
ফোঁশ  ফোঁশ  আর 
ছোবল  সাথে 
সম্পর্ক ?
সই -সর্বস্ব  !

বাজে  বোকা- 
বাসব  ভালো 
তোমার  কাছে- 
রাত্রি  নেই, 
আলোর  রেণু 
ভোর  জাগানো 
ঘুমের  রেশ 

পাওয়ার   আগেই  
স্বপ্ন  হারায়ে 
স্বপ্ন -পাখি 
হাওয়ায় হাসে .

ফিরে  এসো 
আবার  এসো. 
রাত  করে  দাও 
আদর  দিয়ে 
মোম  জ্বালিয়ে 
গন্ধ গোলাপ 
ভিজিয়ে  দাও 
এক  ফালি  ঘর .

Composed by Aparajita Das for Jhaalmuri Puja Special 2014



Thursday, October 9, 2014

একালেও অব্যাহত সেকালের দুর্গা পূজা


যা চণ্ডী মধুকৈটভাদি দৈত্যদলনী যা মহিষোন্মুলিনী
যা ধূম্রক্ষণচণ্ড মুগুমথনী যা রক্তবীজাশনী।

শক্তিঃ শুম্ভনিশুম্ভ দৈত্যদলনী যা সিদ্ধিদাত্রী পরা সা
দেবী নবকোটী মূর্তি সহিতা মাং পাতু বিশ্বেশ্বরী।।

যে চণ্ডিকা মধুকৈটভাদি-দৈত্য নাশিনী, যিনি মহিষাশুর- মর্দিনী , যিনি ধূম্রলোচন চণ্ড মুন্ডাশুর সংহারিণী, যিনি রক্তবীজ ভক্ষয়িত্রী , যে মহাশক্তি শুম্ভনিশুম্ভাসুর বিনাশিনী ও শ্রেষ্ঠা সিদ্ধিদাত্রী এবং নবকোটী সহচরি পরিবৃতা, সেই জগদিশ্বরী দেবী আমাকে পালন করুন
হিন্দুদের দেব-দেবীর মধ্যে জনপ্রিয়তার বিচারে অগ্রগণ্য সম্ভবত শিব ও দুর্গা। দুর্গা পুজা হিন্দুদের জাতীয় উৎসব। প্রকৃতির সবচেয়ে সুন্দর ঋতু শরৎকাল। এই শরৎকালেই মায়ের আগমন। তাই তো দুর্গার আরেক নাম আগমনি। শরৎকালে প্রকৃতি অপরূপ সাজে সেজে ওঠে। শেফালি ফুলের গন্ধে, কাশফুলের সুস্নিগ্ধ লাবণ্যে আকাশে বাতাসে রচিত হয় এক আনন্দময় পরিবেশের মধুর আগমনি বার্তা।
পুরানে বিবৃত, গিরিরাজ হিমালয় ও মেনকার কন্যা দুর্গা। দেবাদিদেব মহাদেব দুর্গার স্বামী। সত্যযুগে রাজা সুরথ রাজ্য উদ্ধারের জন্য বসন্তকালে দেবী দুর্গার পূজা করেছিলেন। এই পূজা বাসন্তি পূজা নামে জনাজাত। ত্রেতা যুগের শ্রী রামচন্দ্র রাবণ বধের জন্য অকালে দেবীর পূজা করেছিলেন। সেই জন্য শ্রী রামচন্দ্রা প্রবর্তিত দুর্গাপূজাকে অকালবোধন বলা হয়। দুর্গা হল শক্তির পূজার উৎস। দেবী দুর্গা কন্যা রূপে ও মাতা রূপে সকলের কাছে পূজিতা। দেবী দুর্গার আগমন যেমন আনন্দের, আবার বিজয়া বেদনায় ভরা। মায়ের বিসর্জনে আমরা অশ্রু ভরা নয়নে বলি মা আবার এসো।
দেবী দুর্গা সর্বস্বরূপা। দুর্গা শব্দ জীবের ১১ টি পাপ ও দুঃখ নাশ করে। তাই তিনি দুর্গা।
দুর্গা দুর্গা যেই জন বলে একবার নিশ্চয় চলিয়া যায় দুঃখ তাহার।
অসুর বিনাশের জন্য দেবী দুর্গার আবির্ভাব হয়েছিল। ইন্দ্র বরুণ আদি দেবতা, নানা অস্ত্র শস্ত্র ও নানারূপ অলঙ্কারাদি  দিয়ে মাকে শক্তিরূপা করে সাজিয়ে তুলেছিলেন। তখন মায়ের চণ্ডী রূপ। দেবীর বাহন সিংহ। চণ্ডী রূপে ভগবতী, মধুকৈটভ মহিষাশুর শুম্ভনিশুম্ভ অসুরদের বধ করেছিলেন। জগতে শান্তি ও দেব রাজ্য প্রতিষ্ঠা করলেন।
রামায়নের যুগে, শ্রীরামচন্দ্র রাবণ বধের জন্য শক্তি প্রার্থনা করে দেবী দুর্গার অকালে পূজা করেছিলেন। সেই দুর্গা পূজার ধারা একালেও অব্যাহত রয়েছে। আজও আমরা সমান তালে পালন করে চলেছি এই উৎসব।


Composed by Jaya Deb for Jhaalmuri Puja Special 2014



Related Posts Plugin for WordPress, Blogger...